1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফের আলোচনায় হানিয়া-আসিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফের আলোচনায় হানিয়া-আসিম

প্রতিনিধি

ফের আলোচনায় হানিয়া-আসিম
বিচ্ছেদ ও দূরত্ব তৈরি হলেও ফের শিরোনামে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার। সম্প্রতি আসিমের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে হানিয়ার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তাদের পুরনো সম্পর্কের গুঞ্জন। আসিম আজহারের বাড়িতে আয়োজন করা হয়েছিল এক জমকালো কাওয়ালি সন্ধ্যার।

সেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন হানিয়া। নিজের ইনস্টাগ্রামে সেই রাতের বেশ কিছু মুহূর্ত শেয়ার করে হানিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আসল পর্বেও যেন ঠিক এভাবেই আনন্দ করা যায়।’ তার এমন রহস্যময় ক্যাপশন ঘিরেই এখন নেটদুনিয়ায় জল্পনার শেষ নেই।

ভক্তরা মনে করছেন, তারা হয়তো খুব শিগগিরই কোনো বড় ঘোষণা দিতে চলেছেন। ওইদিন কালো রঙের একটি কারুকাজ করা শাড়িতে দেখা গেছে হানিয়াকে। পিঠখোলা ব্লাউজ, চুলে লাল গোলাপের বিনুনি আর হাতে ভারী স্বর্ণের কাঁকন সব মিলিয়ে হানিয়ার সাজ ছিল রীতিমতো নজরকাড়া।

হানিয়া এবং আসিম দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন। মাঝে তাদের বিচ্ছেদ এবং আসিমের সঙ্গে মীরব আলীর বাগদানের খবরে সম্পর্কের ইতি ঘটেছে বলে ধরে নিয়েছিলেন সবাই। তবে সম্প্রতি মীরবের সঙ্গে আসিমের বাগদান ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ফের হানিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন ইভেন্টে বর্তমানে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে।

পেশাগত জীবনেও দুজনে ব্যস্ত সময় পার করছেন। হানিয়া আমির বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামাইত লো’-এর কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আসিম আজহার গত নভেম্বরে প্রকাশ করেছেন তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম ‘আসিম আলী’।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!