1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

ফেরি বিকল, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটের শত শত যানবাহন আটকা

প্রতিনিধি

শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে দুটি ফেরি হঠাৎ বিকল হয়ে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার। মেঘনা নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত চার শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে মোট চারটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হয়ে থাকে। গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি কস্তুরি ও কলমি লতা বিকল হয়ে যায়। এর ফলে রুটে ফেরির সংখ্যা অর্ধেকে নেমে আসে এবং যানবাহন পারাপারে তীব্র সংকট দেখা দেয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত থাকায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট ও চাঁদপুর প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা পণ্যবাহী যানবাহন আটকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি আরও জানায়, বিকল হয়ে পড়া ফেরি দুটি মেরামতের জন্য ইতোমধ্যে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে কাবেরী নামের একটি অতিরিক্ত ফেরি শরীয়তপুর–চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে কবে নাগাদ ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংস্থাটি।

নরসিংহপুর ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট রাসেল হোসেন বলেন, আমাদের চারটি চলমান ফেরির মধ্যে দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। ফলে উভয় প্রান্তে অনেক যানবাহন আটকে আছে। ত্রুটি সমাধানে কাজ চলছে। আশা করছি খুব শিগগিরই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌরুটে প্রায়ই ফেরি বিকলের কারণে এমন দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ী সমাধানে আধুনিক ও পর্যাপ্ত সংখ্যক ফেরি সংযোজনের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!