1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান

প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এই উদ্ধার শুরু করেন তারা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

তিনি বলেন, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ আছে বলে আমরা জানতে পেরেছি, তবে সেটা নিশ্চিত না। বালিয়াকান্দি থেকে মুক্তা নামের একজন নারী আমাদের ফোন করে জানিয়েছে রিপন নামের তার এক ভাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আসে এবং এই সৌহার্দ্য পরিবহন বাসে সে রাজবাড়ী থেকে ঢাকায় যাবে বলে তার বোনকে জানিয়েছিল। এই বাসে তার যাওয়ার সম্ভবনা ছিল।

তিনি আরও বলেন, আমরা ঘাট এলাকায় অবস্থান করছি। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য লাশ ভেসে গিয়েছে কিনা তা দেখতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করছি। আমরা শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে যাব। এছাড়া আমরা মাইকিং করছি, যদি এমন কেউ মিসিং থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট কাউকে জানানোর জন্য বলা হচ্ছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!