1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেব্রুয়ারি মাসের সেরা হলেন পাকিস্তানি ক্রিকেটার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেব্রুয়ারি মাসের সেরা হলেন পাকিস্তানি ক্রিকেটার

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন পাকিস্তানি ওপেনার সহিবজাদা ফারহান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়ে ফেব্রুয়ারি মাসের আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ব্যাটার। হারিস রউফের পর প্রথম পাকিস্তানি পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মাননা জিতলেন।

গেল বিশ্বকাপে ফারহান কেবল রানই করেননি, ভেঙে দিয়েছেন বিরাট কোহলির গড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের দীর্ঘদিনের রেকর্ড। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে তিনি করেছেন মোট ৩৮৩ রান। ১৬০.২৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। নামিবিয়া এবং স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। এছাড়া ফখর জামানের সাথে ১৭৬ রানের রেকর্ড জুটিও গড়েন ফারহান, যা টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ।

বিশ্বকাপে এমন ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফারহান। টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি।

পুরস্কার জয়ের পর ফারহান বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে এই পুরস্কার জেতা এক অবিশ্বাস্য অনুভূতি। সারা বিশ্বের ভক্তরা যখন আপনার খেলা দেখে, তখন এই স্বীকৃতি আরও বিশেষ হয়ে ওঠে। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, তাদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!