1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনী আইনজীবী সমিতির নির্বাচন : জামায়াতকে হারিয়ে বিএনপি সমর্থিতদের বড় জয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফেনী আইনজীবী সমিতির নির্বাচন : জামায়াতকে হারিয়ে বিএনপি সমর্থিতদের বড় জয়

প্রতিনিধি

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়জয়কার হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১০টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত ‘আইনজীবী কল্যাণ পরিষদ’।

অন্যদিকে জামায়াত সমর্থিত ‘আইনজীবী সম্প্রীতি পরিষদ’ ৪টি পদে এবং আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়ী হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে মোট ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দিবাগত রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মীর মোশারফ হোসেন মানিক।

বিএনপি সমর্থিত ‘আইনজীবী কল্যাণ পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন– সভাপতি: ফরিদ উদ্দিন খাঁন নয়ন (১৩৪ ভোট); সাধারণ সম্পাদক: হাছান মাহমুদ মামুন (১৬৮ ভোট); সহসভাপতি: মো. সামছু উদ্দিন মানিক (১৯৪ ভোট) ও মো. শহিদুল ইসলাম (২০৬ ভোট); অডিটর: হুমায়ুন কবীর বাদল (১৪৩ ভোট); লাইব্রেরি সম্পাদক: ইয়াছিন আরাফাত তারেক (১৬০ ভোট); সদস্য: আবদুল্লাহ আল মামুন জুয়েল (২০০ ভোট), মো. মনির উদ্দিন সোহাগ (১৭২ ভোট), আরিফুল ইসলাম (১৫৫ ভোট) ও মো. আবদুর রহিম সুজন (১৫২ ভোট)।

জামায়াত সমর্থিত ‘আইনজীবী সম্প্রীতি পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন– সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: আলাউদ্দিন বিন ওয়াদুদ (১৭০ ভোট); অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান (১৬৩ ভোট); সদস্য: শাহীদুল হক (১৬৯ ভোট) ও নাঈম উদ্দিন (১৫৭ ভোট)।

এছাড়া আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মো. মঈন উদ্দিন ১৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন ১৫১ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে ফখরুদ্দীন হেলালী ১৫৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

জয়ের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মামুন বলেন, ‘সব আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা। এই জয়ে আমরা আনন্দিত। আগামীর পথচলায় সকলের সঙ্গে আলোচনা করে আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করব।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছর বিএনপি ও জামায়াত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ হিসেবে একসঙ্গে নির্বাচন করে ১৪টি পদে জয়ী হয়েছিল। তবে এবার দুই দল আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩২ জন প্রার্থী লড়াই করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!