1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা

প্রতিনিধি

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাকে আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার পরশুরামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের প্যারোলে মুক্তি মেলে। এরপর পুলিশ পাহারায় এই যুবলীগ নেতা জানাজায় অংশ নিয়ে বাবার রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চান। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়াও দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাবার জানাজা ও দাফনে অংশ নিতে যুবলীগ লীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!