1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফুটবল বিশ্বকাপের মধ্যেও ক্রিকেট উন্মাদনা, অস্ট্রেলিয়া সিরিজে টিকিট বিক্রি করে কোটি টাকা আয় বিসিবির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ফুটবল বিশ্বকাপের মধ্যেও ক্রিকেট উন্মাদনা, অস্ট্রেলিয়া সিরিজে টিকিট বিক্রি করে কোটি টাকা আয় বিসিবির

প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় যখন পুরো ক্রীড়াঙ্গন মুখর, তখনও দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে ভাটা পড়েনি। চলতি মাসের ১১ তারিখ থেকে ৪৮টি দেশকে নিয়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

গত শুক্রবার চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এবং এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ফুটবল বিশ্বকাপ চললেও ক্রিকেটপ্রেমীরা মাঠে এসে টাইগারদের সমর্থন জানাতে পিছপা হননি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ মিলিয়ে টিকিট বিক্রি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে।

মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। বর্তমানে চট্টগ্রামে চলছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ হারলেও দর্শকদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি।

আগামীকাল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিবি আশা করছে, শেষ ম্যাচের টিকিট বিক্রি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আয় হবে, যা সামগ্রিক রাজস্বকে আরও বাড়িয়ে তুলবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!