1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফুটওয়্যার ডাইজেস্ট’ ম্যাগাজিন শিল্পকে এগিয়ে নিতে ড. হাছান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ফুটওয়্যার ডাইজেস্ট’ ম্যাগাজিন শিল্পকে এগিয়ে নিতে ড. হাছান

প্রতিনিধি

নতুন ম্যাগাজিন ‘দ্য ফুটওয়্যার ডাইজেস্ট’ বাংলাদেশের পাদুকা শিল্পে উৎসাহ ব্যঞ্জক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মাসিক ম্যাগাজিনটির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
ম্যাগাজিন সম্পাদক মেহেদি মাহবুবের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এন্ড এনার্জিপ্যাকের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন এমপি, পরিচালক মিকাইল শিপার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. ফেরদৌস সারওয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আমি আশা করি, এই মাসিকটি ফুটওয়্যার (পাদুকা) শিল্পকে অগ্রাধিকার, প্রবৃদ্ধির জন্য দৃষ্টি এবং আরও জানার সুযোগ করে দেবে।’
তিনি বলেন, সময়ের প্রয়োজনেই পাদুকা শিল্পের প্রবৃদ্ধি প্রয়োজন। কারণ রপ্তানি খাতে আরও নতুন নতুন পণ্য থাকা অর্থনীতির জন্য সবসময়ই ভালো।
মন্ত্রী এই শিল্পের প্রশংসা করে বলেন, দেশের ২০০টিরও বেশি কারখানা বর্তমানে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের পাদুকা রপ্তানিতে অবদান রাখছে, যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৬ লাখেরও বেশি লোক কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!