1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিল্ডিংয়ে আয়ারল্যান্ডের ভুলে শ্রীলঙ্কার জয়ে শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ফিল্ডিংয়ে আয়ারল্যান্ডের ভুলে শ্রীলঙ্কার জয়ে শুরু

প্রতিনিধি

হাসারাঙ্গা তিন উইকেট নেন
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে আয়ারল্যান্ড প্রথম ম্যাচ খেলতে নেমে ১৬তম বলে করল ভুল। কামিল মিশারার ব্যাট থেকে উড়ে এলো বল। মিডউইকেট থেকে বাঁ দিকে ঝাঁপ দিলেন রস অ্যাডায়ার। কিন্তু বল ধরে রাখতে পারলেন না। আয়ারল্যান্ডের ফিল্ডিংয়ে এমন দৃশ্য দেখা গেল আরও কয়েকবার। তার খেসারতও দিতে হলো। শ্রীলঙ্কা ২০ রানে জিতেছে।

শুরুর দিকে শ্রীলঙ্কাকে দমিয়ে রেখে ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখার ইঙ্গিত দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু অন্তত চারটি ক্যাচ ফেলে দেয় তারা। ফিল্ডিংয়ে অন্যরাও বলের গতি বুঝতে পারেননি। আর তাদের ক্যাচ ফেলার ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ সময়ে।

আইরিশ স্পিনারদের দারুণ বোলিংয়ে মাঝের ওভারে সুবিধা করতে পারছিল না শ্রীলঙ্কা। ইনিংসের চার ওভার বাকি থাকতে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১০৪ রান। তারপর শ্রীলঙ্কার ব্যাটিংয়ের গতি যত বেড়েছে, ঠিক ততটাই অবনতি হয়েছে আইরিশদের ক্যাচিংয়ে।

১৭তম ওভারে দুটি ক্যাচের সুযোগ নষ্ট করে ২১ রান দেয় আয়ারল্যান্ড। পরের ওভারে অ্যাডায়ার ছাড়েন আরেকটি ক্যাচ, আসে আরও ১০ রান। শেষের আগের ওভারে ১৯ রানের বিনিময়ে দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা।

শেষ ওভারের প্রথম বলে ফিফটি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ৩৯ বল খেলেন তিনি। ৪৩ বলে ৫ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন কুশল। কামিন্দু মেন্ডিস শেষ দিকে ১৯ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। তাতে শেষ চার ওভারে ৫৯ রান তোলে শ্রীলঙ্কা, ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৬৩ রানে।

পাওয়ার প্লেতে ৪৫ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে অ্যাডায়ারের দারুণ সূচনা থেমে গেলে বিপদে পড়ে তারা। শ্রীলঙ্কার মতো একইভাবে মাঝের ওভারে ধুঁকেছে দলটি। বাউন্ডারি যেন দুর্লভ হয়ে উঠেছিল।

১৫তম ওভারে ২ উইকেটে ১০৫ রান ছিল আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে। শেষ ৬ ওভারে ৮ উইকেটে ৬০ রান দরকার তাদের। চাপে ছিল শ্রীলঙ্কাই। ক্রিজে থেকে হ্যারি টেক্টর ও লরকান টাকার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আরেক স্পিনার দুনিথ ভেল্লালাগে টাকারকে ফিরিয়ে তাদের বড় ধাক্কা দেন।

হাসারাঙ্গা ফিরে টেক্টরকে আউট করেন। মাহিশ থিকশানা টানা দুই বলে বেঞ্জামিন কালিজ ও জর্জ ডিলানিকে ফেরান। আয়ারল্যান্ড ৩৮ রানে হারায় শেষ ৮ উইকেট। এক বল হাতে রেখে তারা অলআউট হয় ১৪৩ রানে। শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরু করে ২ পয়েন্ট নিয়ে। এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ১১তম জয় পেল লঙ্কানরা।

হাসারাঙ্গা ও থিকশানা সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। কামিন্দু হয়েছেন ম্যাচসেরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!