1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য

প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। একইসঙ্গে জেরুজালেম ভূখণ্ডে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য বলেও জানান তারা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এমন মন্তব্য করেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট, নো ফ্লো টু জায়নিস্ট’, ‘মেঘনা টু জেরুজালেম, ইনসাফ ইনসাফ’, ‘শেম শেম জায়নিস্ট, মেক ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন, মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক সহিংসতা, নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, আমরা এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে, সংগঠিত হতে এবং কার্যকর অবস্থান নিতে সর্বদা নৈতিকভাবে একতাবদ্ধ। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোই যথেষ্ট নয়, এখন সময় এসেছে রাস্তায় দাঁড়ানোর, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলার। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র অংশ হিসেবে আমরা আজ বিশ্বের অন্যান্য সচেতন মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।

যুক্তরাষ্ট্র ও আরব দেশের নিষ্ক্রিয়তার কারণে এই সংকট দীর্ঘায়ত হচ্ছে উল্লেখ করে তারা বলেন, আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই ইসরায়েলের পরিচালিত গণহত্যার এবং সেইসঙ্গে নিন্দা জানাই তথাকথিত মানবতার ঝান্ডাধারী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পরাশক্তিদের যারা এই হত্যাযজ্ঞে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। একইসঙ্গে আমরা গভীর হতাশা প্রকাশ করছি অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী আরব বিশ্বের দেশগুলোর প্রতি, যারা এই নিষ্ঠুরতার সময়ে নীরবতা পালন করেছে। তাদের এই নিষ্ক্রিয়তা নিপীড়নকে আরও দীর্ঘস্থায়ী করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের অভাব বিশ্বমানবতার জন্য হতাশাব্যঞ্জক।

শিক্ষার্থীরা বলেন, আমরা এই মানববন্ধনের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করছি ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহল অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে, যুদ্ধবিরতি ঘোষিত হবে এবং মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি অব্যাহত সহমর্মিতা এবং সকল প্রকার সহযোগিতা চালু রাখা হোক।

তারা বলেন, আমরা গাজার মানুষের, আমাদের ভাই-বোনের পাশে আছি। আমরা বিশ্বাস করি, আমাদের ফিলিস্তিনের ভাই-বোনেদের এই পবিত্র ভূমি ওপর পরিপূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য।

মানববন্ধনে বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ফিলিস্তিনের দখলদার ইসরায়েলি বাহিনী পৌনে শতাব্দী ধরে দখলদারিত্ব বজায় রেখেছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু আরব বিশ্ব ও অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো নীরব রয়েছে। আমি মনে করি অতি শিগগিরই ধ্বংসস্তূপ থেকে স্বাধীন ফিলিস্তিনের উত্থান ঘটবে এবং এই উত্থানই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ঐতিহাসিক পরাজয়ের সূচনা করবে। এসময় তিনি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!