1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ’

প্রতিনিধি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ব‌লে‌ছেন, গাজায় যা ঘটছে তা সমান শক্তির সংঘর্ষ নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক পরীক্ষা। শুক্রবার (৭ ন‌ভেম্বর) মেক্সিকোতে আয়োজিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূত গ্রুপের বৈঠকে দেওয়া বক্তব‌্য এ কথা ব‌লেন তি‌নি।

মুশফিকুল ফজল ব‌লেন, ২৮ দিন আগে যুদ্ধবিরতি শুরু হলেও এ সময়ের মধ্যে ২৩৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই সংখ্যাটিই বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। এমন যুদ্ধবিরতিকে শান্তি বলা যায় না, যেখানে এখনো শিশুদের দাফন করতে হয়।

তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশ ফিলিস্তিনের মানুষের পাশে দৃঢ় ও অবিচলভাবে দাঁড়িয়ে আছে। জাতিসংঘে দেওয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি, ন্যায়বিচার বাধাগ্রস্ত হলে শান্তি টিকে না, আর অনাচার দেখে চোখ বুঝে থাকা মানেই তাতে সহায়তা।

রাষ্ট্রদূত ব‌লেন, গাজায় যা ঘটছে তা সমান শক্তির সংঘর্ষ নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক পরীক্ষা। আমাদের দাবি করতে হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পূর্ণ জবাবদিহি, তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং এমন এক রাজনৈতিক প্রক্রিয়ার পুনঃপ্রতিশ্রুতি, যা দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তি‌নি ব‌লেন, ওআইসি পরিবারের ঐক্য যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রতিটি ফোরামে, প্রতিটি রাজধানীতে, আমাদের এই আহ্বান আরও জোরালোভাবে তুলতে হবে, যতক্ষণ না বিশ্ব শুনছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!