1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।

প্রতিনিধি

গাজা উপত্যকা (ফিলিস্তিনী অঞ্চল)  ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার জন্যে হামাস আরো সময় চাওয়ার প্রেক্ষিতে ইসরায়েল নির্বিচারে এ হামলা চালিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।

হামাসের মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েল রাফার একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।
জাতিসংঘ বলেছে, দুই লক্ষ লোকের বসবাসের রাফা শহরটিতে এখন গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশী লোক আশ্রয় নিয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘের মানবিক সংস্থার একজন প্রতিনিধি রাফার ভবিষ্যত নিয়ে শংকা প্রকাশ করেছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজার উত্তরে অভিযান শুরু করা সামরিক বাহিনী দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। তারা রাফা পর্যন্ত পৌঁছাবে।
এদিকে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তবে লেবাননে হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, প্রস্তাবে কিছু বিষয়ের বিস্তারিত নেই।

এ কারনে হামাস তার অবস্থান জানাতে আরো সময় নেবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!