1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফার্মগেট ও ইন্দিরা রোডে ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফার্মগেট ও ইন্দিরা রোডে ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

প্রতিনিধি

রাজধানীর ফার্মগেটইন্দিরা রোড এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে পরিচালিত অভিযানে ফুটপাতে ব্যবসা পরিচালনা করা কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল

ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল বলেন, “জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে। তবে পুনরায় কেউ ফুটপাত দখল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “আজকের অভিযানে যারা এক্সটেনশন দিয়ে দোকান বাড়িয়েছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। আগামীতে কেউ আবার এমন করলে আমরা জরিমানা ও মালামাল জব্দের পদক্ষেপ নেব। আমাদের মূল উদ্দেশ্য হলো সকলকে বুঝিয়ে সরিয়ে দেওয়া।”

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানের মাধ্যমে ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সাধারণ জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি রোধ করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এমন অভিযান নিয়মিত চালিয়ে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সকাল ১০টায় ফার্মগেট মোড়ে অবৈধভাবে দোকান বসানো ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিএমপি অভিযান চলাকালীন এলাকায় তৎপর থাকে এবং পরিদর্শন চালিয়ে নিয়মিত নজরদারি রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!