1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাইনালের গোলে মেসির রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ফাইনালের গোলে মেসির রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস

প্রতিনিধি

আরেকটা বিগ ম্যাচ। আরেকবার ভিনিসিয়ুসের জ্বলে ওঠা। সেমিফাইনালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও নিজের ঝলক দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ভিনিসিয়ুস করেছেন ৬ গোল। যার একটি ছিল ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালের বড় মঞ্চে। ৮২ মিনিটে ভিনি জুনিয়রের ওই গোলটাই নির্ধারণ করে দিয়েছিল ফাইনালের ভাগ্য।

ফর্মের তুঙ্গে থাকা এই ব্রাজিলিয়ান গোল পেয়েছেন ম্যাচের ৮২ মিনিটে। বেলিংহ্যামের অসাধারণ পাস থেকে গোল করতে কোনো ভুলই করেননি তিনি। আলতো এক শটে কোবেলকে পরাস্ত করেন তিনি। তার গোলের সুবাদে ২-০ লিডে নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আরও কাছে চলে যায় রিয়াল মাদ্রিদ।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের অ্যাসিস্টের দিক থেকেও মেসির সমান অবস্থানে আছেন ভিনিসিয়ুস। এখন পর্যন্ত ইউসিএল নকআউটে মেসির সমান ১২টি অ্যাসিস্ট করেছেন ভিনি। সামনে আছেন রিয়াল মাদ্রিদেরই কিংবদন্তি বনে যাওয়া ক্রিশ্চিয়ান রোনালদোর ১৫ অ্যাসিস্টের রেকর্ড।

রিয়ালের হয়ে চলতি মৌসুমটাই অবশ্য দারুণ পার করেছেন ভিনিসিয়ুস। জয় করেছেন লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। মৌসুমে ২৩ গোলের পাশাপাশি আছে ৯ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে ৬ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সামনে আছে কোপা আমেরিকা। সেখানেও বড় কিছু করার ইঙ্গিতটাই হয়ত দিয়ে রাখলেন ভিনিসিয়ুস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!