1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাঁকা ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থনের ঘোষণা ইসলামী আন্দোলনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফাঁকা ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থনের ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক না থাকা ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১৮ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আদর্শিক অবস্থান এবং বহুমাত্রিক রাজনৈতিক সমীকরণ বিবেচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করা হয়েছে।

তিনি আরও জানান, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ইসলামী আন্দোলন সরাসরি প্রার্থী না দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে থেকে আসনভিত্তিক সৎ, দক্ষ ও জনআস্থাভাজন প্রার্থীদের সমর্থন দেবে। এ ক্ষেত্রে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট দল ও প্রার্থীদের সঙ্গে আলোচনা করে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, সেসব ৩২ আসনে ইসলামী আন্দোলনের সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হচ্ছে না। সময় ও পরিস্থিতি বিবেচনা করেই প্রয়োজনীয় ঘোষণা দেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থানকে আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও কৌশলগত ঐক্যের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!