1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুর মেডিকেলে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধের হুমকি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফরিদপুর মেডিকেলে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধের হুমকি

প্রতিনিধি

ফরিদপুর মেডিকেলে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধের হুমকি
ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতা জুলফিকার হোসেন ওরফে জুয়েল। জুলফিকার হোসেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ সংক্রান্ত ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গতকাল রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের মিলনায়তনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক সৈয়দ আসিফ উল আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা জুলফিকার হোসেন বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রেখে যাব, অতীত ভুলে যান। আমি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিদায় নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখতে চাই। ১২ তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে, এই ফরিদপুর মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। প্রয়োজন নাই আমাদের মেডিকেল কলেজ।

তিনি আরও বলেন, মেডিকেলে রাজাকারের আশীর্বাদে রাজনীতি হবে আর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে পারবে না— এটা হতে পারে না। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে আবার ছাত্রদলে যোগ দেব। আলামত কিন্তু ভালো না।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলরের সভায় ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকে এ কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ খান মো. আরিফ জানান, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে জুলফিকার হোসেন তার বক্তব্যে কী বলেছেন, তা তিনি ঠিক খেয়াল নেই।

বিএনপি নেতা জুলফিকার হোসেন জানান, তিনি ওই বক্তব্য দিয়েছেন মেডিকেল কলেজ প্রশাসন ও শিবিরকে চাপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ আমল থেকেই শিবির মেডিকেলে সক্রিয়। এরা গুপ্তভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে সাধারণ ছাত্রদের ব্যানারে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর শিবির ভূমিকা রেখে মেডিকেলে ছাত্ররাজনীতি বন্ধ করে রেখেছে। এ কারণে ছাত্রদল মেডিকেল ক্যাম্পাসে ঢুকতে পারছে না। আজকে ড্যাবের অনুষ্ঠানে শিক্ষক-নার্স এলেও শিবির সাধারণ ছাত্রদের আসতে দেয়নি। এ প্রেক্ষাপটে আমি এ বক্তব্য দিয়েছি।

ওই অনুষ্ঠানে ড্যাবের ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ড্যাব ফরিদপুর জেলার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্যসচিব তানসিভ জুবায়ের। এছাড়াও কেন্দ্রীয় ড্যাবের সভাপতি প্রফেসর হারুন আল রশিদ অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন।

আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!