1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি

ফরিদপুরে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাটও ভাঙচুর করা হয়। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে তারা দেশীয় অস্ত্র- ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাশের কয়েকটি গ্রামের লোকজনও এতে অংশ নেয়। উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দুজনেই বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

তারা আরও জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৪ জন আহত হয়। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় বেশ কিছু বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ প্রতিবেদন (বেলা ১১টা) লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল।সালথা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!