1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফটোসেশন করেও ভারত যেতে পারলেন না ৩ জন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ফটোসেশন করেও ভারত যেতে পারলেন না ৩ জন

প্রতিনিধি

আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন ২৭ জন। অনুশীলনেও ছিলেন সবাই। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াড হতে হতো ২৩ জনের। ৪ জন বাদ পড়বেন, এটা অবধারিতই ছিল। সকালে ফ্লাইট ধরার পূর্বপ্রস্তুতি হিসেবে রাতে লাগেজ গোছানোর সময়ে বাদ পড়লেন ৩ জন।

ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের উদ্দেশে রওনা করার আগের রাতে দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন। এই তিন জনের ভারত সফরের আশায় থাকলেও ঘুমের আগে দুসংবাদ পান। এই তিনজনের বাদ পড়ার পর দলে টিকে রইলেন ২৪ জন।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চূড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। আর ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ। তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে যান তিনি।

আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন। যদিও ম্যাচের আগে স্কোয়াড ২৩ জনের। হ্যাভিয়ের ক্যাবরেরা দল চূড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ছিলেন ফটোসেশনে। যার অর্থ আরও একজন বাদ পড়তে পারেন এই ২৪ জনের তালিকা থেকে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!