1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফটিকছড়িতে খালে মিলল তরুণের মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ফটিকছড়িতে খালে মিলল তরুণের মরদেহ

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবিরহোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ জানুয়ারি রাতে রাজু মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ২২ জানুয়ারি রাজুর বাবা কবির হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় রাজুর বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়া প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হলেও রাজুর বোন জামাই ফিরোজ আহমেদ এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

বৈঠকের কয়েক দিন পর ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ আহমেদ রাজু মিয়াকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে মামলায় উল্লিখিত অন্য বিবাদীদের সহযোগিতায় তাকে অপহরণ করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে খনকাইয়া খাল থেকে রাজুর মরদেহ উদ্ধার হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খনকাইয়া খাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!