1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেমিকার বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

প্রেমিকার বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ৪

প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ প্রেমিকার বাড়ির পেছন থেকে উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশ কাপড়ে মুড়িয়ে গুমের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের সন্দেহের ভিত্তিতে প্রেমিকা প্রাণা আক্তারের বাড়িতে খোঁজ নিতে গেলে ঘরের পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

ঘটনার পর প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম ও দুই বোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।

পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ওয়ালিদকে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!