1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রিসাইডিং কর্মকর্তা বললেন ‘আইন লঙ্ঘন করেছি’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রিসাইডিং কর্মকর্তা বললেন ‘আইন লঙ্ঘন করেছি’

প্রতিনিধি

এবার নওগাঁর নিয়ামতপুরে ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার প্রমাণ মিলেছে আরেক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বামইন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এরপর প্রিসাইডিং কর্মকর্তা নিয়ম লঙ্ঘনের বিষয়টি অকপটে স্বীকার করলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

অভিযুক্ত ওই প্রিসাইডিং কর্মকর্তার নাম আব্দুল কাদের। তিনি সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিসাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময় সংকট দেখা দিতে পারে। তাই কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছি। তবে এটি নিয়মসম্মতভাবে হয়নি, আইন লঙ্ঘন করেছি।

এ বিষয়ে জানতে চাইলে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন বলেন, ওই কর্মকর্তা এ বিষয়ে ভালো বলতে পারবেন। উনাকেই জিজ্ঞেস করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ব্যবস্থা নিতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি রয়েছে। তাদের কাছে অভিযোগ করতে পারেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ বিষয়ে দেখার এখতিয়ার আমার নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!