1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ

প্রতিনিধি

প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। এ খবরে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে মুহাম্মদ মোর্শেদ আলম ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আমরা স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ ভোটে স্বাক্ষর গরমিলের অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, আমি ইউপি চেয়ারম্যান ছিলাম। বিগত সময়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ৭৫ হাজার ভোট পেয়েছি। আশা করছি সংসদ নির্বাচনেও জনগণের রায় আমার পক্ষে থাকবে।

প্রসঙ্গত, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু। তার সঙ্গে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলম। এ নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!