1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির ৪ জন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির ৪ জন

প্রতিনিধি

প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির ৪ জন
জাতীয় পার্টির মোট ২৫ মনোনয়ন প্রত্যাশীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদের মধ্যে চারজনের প্রার্থিতা আপিল শুনানিতে শনিবার (১০ জানুয়ারি) ফিরে পেয়েছেন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে তারা বৈধ হয়েছেন।

দুপুর ১২টার দিকে শুনানি শেষে জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, সারাদেশে জাতীয় পার্টি থেকে ২৪৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ ৯ জনের প্রার্থিতা শুনানি হওয়ার কথা রয়েছে। এদের মধ্যে ৫ জনের শুনানি এরইমধ্যে হয়েছে। এতে ৪ জনের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের স্থগিত হয়েছে।

তিনি বলেন, আমরা আশাবাদী আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে একটি ছিল তিতাসের গ্যাস বিল বকেয়া, যিনি বকেয়া বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল প্রার্থী ফরম জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি, যেটি পুনরায় আবার জমা দেওয়া হয়েছে। অপর একটিতে বৈধ নাগরিকত্ব সনদ জমা দেওয়া হয়নি, যেটি পরে দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, আজকে এখন পর্যন্ত যে পাঁচটির শুনানি হয়েছে, সেগুলোর মধ্যে যেটি স্থগিত রয়েছে, সেটিতে প্রার্থী ভুলবশত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এটি বিবেচনাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!