1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

“প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর”

প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।

এছাড়া, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাদানকারীদের জন্য ভাতা, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ, কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ‘ই-হেলথ কার্ড’ চালু, পাঁচ লাখ সরকারি চাকরি সৃষ্টি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পোশাক বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!