1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্রাণ বাঁচানো’ দুজনকে যে ‍উপহার দিয়েছেন পান্ত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

‘প্রাণ বাঁচানো’ দুজনকে যে ‍উপহার দিয়েছেন পান্ত

প্রতিনিধি

প্রাণঘাতি দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আবারও ২২ গজে ঝড় তুলছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। অথচ দুই বছর আগে তাকে নাকি চিনতেনই না রজত কুমার এবং নিশু কুমার। এ দুজনকেই বা কে চিনত? দুর্ঘটনায় দুমড়ে-মুছড়ে যাওয়া গাড়ি থেকে ভয়াবহ আহত পান্তকে উদ্ধার করে তারাই যে হাসপাতালে ভর্তি করেছিলেন। নতুন জীবন পাওয়া পান্তও তার প্রতিদান দিয়েছেন, দুটি স্কুটি উপহার দেন রজত-নিশুকে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রীড়া চ্যানেল ‘সেভেন ক্রিকেট’ পান্তের দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন করেছে। সেখানে পান্তকে উদ্ধারকারী দুজনের সঙ্গেও কথা হয় তাদের। রজত-নিশু ঘটনাস্থলের নিকটবর্তী এক ফ্যাক্টরিতে কাজ করেন। এক্সপ্রেসওয়েতে দামি গাড়ি আছড়ে পড়তে দেখে ভারতীয় তারকার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তারা। সেই মুহূর্তে পান্তকে জ্বলন্ত গাড়ি থেকে বের করে আনার পর স্থানীয় সাকশাম হাসপাতালে তাদের ভর্তি করার সিদ্ধান্তটি ছিল সবচেয়ে কার্যকরী।

দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন পান্ত। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরই গাড়িটিতে আগুন লেগে যায়। পান্তেরও শরীরের অনেকাংশ পুড়ে যায় আগুনে। প্রাণঘাতী এই দুর্ঘটনা পান্তের কাছ থেকে কেড়ে নিয়েছে এক বছরেরও বেশি সময়। তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। মাথায় তৈরি হয়েছিল গভীর ক্ষত। ভয়াবহ সেই অবস্থার কথা জানিয়েছেন পান্তের শৈশবের কোচ দেবেন্দর শর্মা।

সেভেন ক্রিকেটকে দেবেন্দর শর্মা বলেন, ‘তার শরীর থেকে মাংসপেশি খুলে বেরিয়ে এসেছিল। ফলে ঘাড়ের পেছন থেকে পিঠের নিম্নাঙ্গের হাড় স্পষ্ট দেখা যাচ্ছিল তার। এই অবস্থায় ব্যান্ডেজ লাগাতে ৫ ঘণ্টা সময় লেগে যায়। পুরোটা সময়ে দু’বার সংজ্ঞাহীন করতে হয় পান্তকে। ওর গোটা শরীর ছাড়িয়ে নেওয়া কাঠের খণ্ডের মত মনে হচ্ছিল।’

ভয়ঙ্কর সেই গাড়ি দুর্ঘটনার পরদিন সকালেই পান্তের মা ছুটে গিয়েছিলেন উত্তরাখণ্ডে নির্দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী বিধায়ক উমেশ কুমারের কাছে। সেই বিধায়ক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, দুজন ব্যক্তি পান্তের উদ্ধারে প্রশংসনীয় কাজ করেছেন। ঠিক যেন ঈশ্বরের দূত হয়ে ওরা হাজির হয়েছিল। ঋষভের জীবন ওরা বাঁচিয়ে দিয়েছে। দেরাদুনে ওদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত–ই ওকে বাঁচিয়ে দিয়েছিল।

দুর্ঘটনায় স্বাভাবিক অবস্থার তুলনায় পান্তের হাঁটু ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল। এমনকি গাড়ি থেকে বের করার সময় তার হাঁটু স্বাভাবিক অবস্থায় আনতে রীতিমত কাঠখড় পোহাতে হয়েছে। সেই পান্ত আবারও ঘাম ঝরিয়ে দলে ঢুকেছেন, আগের মতোই জাতীয় দলের অপরিহার্য ক্রিকেটারে পরিণত হয়েছেন এই তারকা ব্যাটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!