1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাণিস্বাস্থ্য ও মৎস্যখাতে বিনিয়োগে আহকাবের আন্তর্জাতিক এক্সপো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

প্রাণিস্বাস্থ্য ও মৎস্যখাতে বিনিয়োগে আহকাবের আন্তর্জাতিক এক্সপো

প্রতিনিধি

প্রাণিস্বাস্থ্য ও মৎস্যখাতে বিনিয়োগে আহকাবের আন্তর্জাতিক এক্সপো
বাংলাদেশের প্রাণিস্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিন দিনব্যাপী আহকাব আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ স্লোগানে আগামী ৮-১০ জানুয়ারি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর ষষ্ঠ আন্তর্জাতিক এক্সপো–২০২৬।সোমবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আহকাবের সভাপতি সায়েম উল হক বলেন, এবারের এক্সপোতে ১৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, যা প্রাণীস্বাস্থ্য ও মৎস্য খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। এক্সপোতে থাকবে ১২৮টি বিদেশি স্টল ও ৬৫ জন আন্তর্জাতিক প্রদর্শক। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে।

তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপোর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু সুফিয়ান।

আহকাব সভাপতি বলেন, প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতে বিনিয়োগ নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। এই খাতের উন্নয়ন দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি বলেন, শক্তিশালী ভেটেরিনারি সেবা ও কার্যকর বায়োসিকিউরিটি ব্যবস্থা প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমায়, যা বিনিয়োগের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ তৈরি করে। এই এক্সপো খাদ্য নিরাপত্তা জোরদার, বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যকে সামনে নিয়ে আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এক্সপোতে দেশি ও বিদেশি শীর্ষ কোম্পানির আধুনিক পণ্য, ভ্যাকসিন, ওষুধ, ফিড সলিউশন, ডায়াগনস্টিকস ও প্রযুক্তি প্রদর্শিত হবে। পাশাপাশি প্রাণিস্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে খামারি, মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, কৃষি উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং ও বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহকাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট ডা. সবুর, তথ্যপ্রযুক্তি ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাশেদুল জাকির, সদস্য তারিকুর রহমান, ডা. রাকিবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!