1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সরকার দেশের প্রান্তিক পর্যায়ের নারীদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।
সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি) আয়োজিত হেয়ার এন্ড বিউটি ফেস্টের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দীপু মনি আরও বলেন, হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রচারে শিল্পের প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা সৌন্দর্যকে উপভোগের পাশাপাশি ক্ষমতায়ন, ভোক্তা অধিকার এবং নৈতিক মূল্যবোধের ওপর জোর দিচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে জানিয়ে ডা. দীপু মনি বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের নারীদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

বিউটি ইন্ডাস্ট্রিতে বর্তমানে প্রায় ১০ লাখ সফল উদ্যোক্তা কাজ করছে। পাশাপাশি নারীদের জীবন মান উন্নয়নের জন্য যাবতীয় যা প্রয়োজন হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় সব উদ্যোগ নেবে। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও বিএসওএবি সভাপতি কানিজ আলামস খান প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!