1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে : আখতার হোসেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে : আখতার হোসেন

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, দেশের প্রশাসন সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে। বিগত দিনে নির্বাচনী সহিংসতার পর প্রশাসন নিরপেক্ষতার ভান করে বসে থেকে জুলুম সহ্য করা ও জুলমে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে সরকারের প্রতি অনুগত থাকার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যায়। আমরা প্রশাসনের নিরবতাকে সেই অবস্থায় দেখি। সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, তাদের প্রার্থীরা শাড়ি-লুঙ্গি বিতরণ করে। অপরদিকে, তাদের সন্ত্রাসী বাহিনী পরিবারগুলো তছনছ করে দিয়েছে, জীবন ধারণের উপকরণ, স্বর্ণ, টাকা-পায়সা লুটপাট করে নিয়েছে। বিএনপির ফ্যামিলি কার্ডের কথা বলে লুটপাট করার নীতি জানতে পেরে জনগণ শাপলা কলিতে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার সন্ত্রাসী বাহিনী এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ঘর-বাড়ি ভাংচুর করেছে। নির্বাচনকালীন এমন সহিংসতার সময় প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় ছিল। কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। সহিংসতার শিকার নেতাকর্মীরা প্রায় ১০ দিন ধরে তাদের পরিবার নিয়ে বাইরে অবস্থান করছে। ঘর-বাড়ি ভাংচুর, লুটপাটের ঘটনায় দ্রুত থানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করবে। আশা করছি, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। এ ছাড়া, বিএনপি প্রার্থীর সন্ত্রাসীদের হামলার বিষয়টি আমি স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়নসহ অন্যরা।

এর আগে, আখতার হোসেন হারাগাছ এলাকায় পৌঁছলে তাকে জেলা এবং মহানগর এনসিপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে, সংসদ সদস্য আখতার হোসেনের হারাগাছ পরিদর্শন ঘিরে স্থানীয় বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও এ সময় তাদের দেখা যায়নি। তবে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!