1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জনগণ ব্যবস্থা নেবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জনগণ ব্যবস্থা নেবে

প্রতিনিধি

সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনে দলের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম বলেছেন, আগামী দিনে যদি নারীদের হেনস্তা করা হয়, প্রশাসন যদি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আজকে সিরাজগঞ্জের মা-বোনেরা প্রমাণ করেছে, তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তারা প্রতিবাদ ও প্রতিরোধ করতে জানে৷

বুধবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। আজকে বাংলাদেশের নারী সমাজ নিজেদের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামীর ওপরে আস্থা রেখেছে। যেমন আস্থা রেখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ক্যাম্পাস পেয়েছে ছাত্র শিবিরের নেতৃত্বে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আগামীর বাংলাদেশে নারী সমাজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মজবুতভাবে আপনারা ময়দানে অবস্থান করবেন। কোনো দুষ্কৃতকারী বিরক্ত করতে আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে চাই। আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যাবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!