1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় বেতারের কর্মকর্তারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় বেতারের কর্মকর্তারা

প্রতিনিধি

প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায় তথ‌্য ক‌্যাডারের বেতার অংশের কর্মকর্তারা। একীভূত হলে তারা দেশ গঠনে উন্নত ভূমিকা রাখতে পারবেন। যুগের চাহিদায় বিষয়টি সরকারের সুবিবেচনায় নেওয়া উচিত বলেও মনে করেন তারা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ অ‌্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান বিসিএস-তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা।

সম্প্রতি বাণিজ্য ক্যাডারের সঙ্গে প্রশাসনের একীভূতকরণের কার্যক্রম শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তথ্য বেতার ক‌্যাডারের কর্মকর্তারাও তাদের একীভূতকরণের কাজ শুরুর দাবি জানান।

বিসিএস-তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির কর্মকর্তারা জানান, তারা ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর সমিতির তখনকার সভাপতি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনে একীভূতকরণের জন্য চিঠি দেন। প্রায় একই সময়ে সমবায়, পরিসংখ্যান, বাণিজ্য ক্যাডারও প্রশাসনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি বাণিজ্য ক্যাডারের সঙ্গে এক হওয়ার কাজ শুরু হলেও অন্যগুলোর কার্যক্রম এখনো শুরু হয়নি।

তবে বাংলাদেশ অ‌্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নিজ সার্ভিসের সঙ্গে আলাপ করে পরবর্তী কার্যক্রম শুরুর আশ্বাস দেন।

সংগঠনের কর্মকর্তারা বলেন, একটি উন্নত ও আধুনিক সিভিল সার্ভিস ছাড়া উন্নত দেশ অসম্ভব। ঔপনিবেশিক আমলের সিভিল সার্ভিস থেকে বের হয়ে দেশের কল্যাণে একটি আধুনিক সিভিল সার্ভিস সময়ের দাবি। ২৬টি সাধারণ ক্যাডার নিয়ে কখনোই একটি আধুনিক সিভিল সার্ভিস আশা করা যায় না। এমনকি আমাদের আশপাশের দেশেও একটি বা দুটির বেশি ক্যাডার দেখা যায় না। সেখানে যুগের চাহিদায় বাণিজ্য, তথ্য বা সমবায়ের মতো তুলনামূলক ছোট ক্যাডারগুলো যদি প্রশাসনের সঙ্গে একীভূত হতে চায়, সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি সরকারের সুবিবেচনায় নেওয়া উচিত।

তথ‌্য ক‌্যাডারের বেতার অংশে বর্তমানে ৩২৮টি পদে ২৭৬ জন কর্মরত রয়েছেন উল্লেখ করে তারা বলেন, আমাদের সংখ্যা প্রশাসনের অনেক একক ব্যাচের চেয়েও কম। প্রশাসনের সঙ্গে একীভূত হলে তারা দেশ গঠনে উন্নত ভূমিকা রাখতে পারবেন। অ‌্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে আমাদের বক্তব্য জানিয়েছি। এখন বাকিটা সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত। প্রশাসনের সঙ্গে তথ‌্য সাধারণ বেতার ক‌্যাডার একীভূত হলে সরকারের প্রচার কার্যক্রম আরও বেগবান হবে। সরকারের সঙ্গে জনগণের বন্ধন দৃঢ় হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদা) মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূর এলাহি মিনা, বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক কামাল আহমেদসহ সমিতির অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!