ইপেপার / প্রিন্ট
বানারীপাড়া কাজলা ১নং ওয়ার্ডে প্রশাসনের অভিযান উপেক্ষা করে চলছে ইলিশ শিকার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মিজান মোল্লার ছোট ভাই আবুল মোল্লা নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে জাল ফেলে ইলিশ মাছ ধরছেন।
সরকারি নির্দেশ অনুযায়ী ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী তা উপেক্ষা করছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিনই রাতের অন্ধকারে ও সকালে এই ধরনের অবৈধ মাছ ধরা চলছে। এতে একদিকে সরকারের আইন অমান্য হচ্ছে, অন্যদিকে ইলিশের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সচেতন মহল প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
মোঃ ইউসুফ (প্রতিনিধি)
নিউজ টিভি বাংলা