1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবীণ শিক্ষাবিদ হুমায়ুন কবিরের ইন্তেকাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রবীণ শিক্ষাবিদ হুমায়ুন কবিরের ইন্তেকাল

প্রতিনিধি

দেশের সাবেক এক প্রবীণ ক্যাডেট কলেজ শিক্ষক অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….  রাজেউন)। তার বয়স হয়েছিল ৯০। মরহুমের পরিবারের একজন সদস্য জানান, ‘তিনি আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের  নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
হুমায়ুন কবির ১৯৬০-এর দশকের গোড়ার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে অধ্যাপনা পেশা শুরু করেন এবং ১৯৯১ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অবসরে যান।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং বহু সংখ্যক ছাত্র রেখে গেছেন, যারা পরবর্তী জীবনে দেশ-বিদেশে বেসামরিক ও সামরিক বিভিন্ন পেশায় উচ্চ পদে দায়িত্ব¡ পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, নামাজে জানাজাসহ যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পৈতৃক বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ঢাকার উত্তরার পাঁচ নাম্বার সেক্টর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এখানে তিনি জীবনের শেষ বছরগুলো কাটান।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!