1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবীণ আওয়ামী লীগ নেতা সবুজ ইন্তেকাল করেছেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রবীণ আওয়ামী লীগ নেতা সবুজ ইন্তেকাল করেছেন

প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ উপদেষ্টা আব্দুল হক সবুজ আজ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সবুজের দ্বিতীয় পুত্র সোহেল নেওয়াজ  বলেন, আজ রাত ১১টার দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাক্সক্ষী ও সমর্থক রেখে গেছেন।
তার বড় পুত্র আশরাফুল হক বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিইউতে নেয়া হয়।
মরহুম সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দু’বার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!