ইপেপার / প্রিন্ট
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি সতর্কবার্তা জারি করেছে। কমিশন জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটাররা তাদের পোস্টাল ব্যালট পূরণ করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ভোটারদের দেওয়া ভোট যেন সঠিক সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যদি ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে না পাঠানো হয়, তাহলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত নাও হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ইসি অনুরোধ করেছে, যেন সকল ভোটার ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট ডাকযোগে পাঠান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা জরুরি।