1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“প্রবাসী নারীর সঙ্গে বিয়ের ফাঁদে প্রতারণা: দেড় কোটি টাকা আত্মসাৎ, ১ গ্রেপ্তার” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

“প্রবাসী নারীর সঙ্গে বিয়ের ফাঁদে প্রতারণা: দেড় কোটি টাকা আত্মসাৎ, ১ গ্রেপ্তার”

প্রতিনিধি

এক আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীকে বিয়ের ফাঁদে ফেলে প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছে মো. সালাউদ্দিন (২৯) নামের এক পেশাদার প্রতারক। তার এই কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি সূত্রে জানা গেছে, সালাউদ্দিন ফেসবুকের ‘BCCB Matrimonial: Heavenly Match’ পেজ ব্যবহার করে নিজেকে ‘নাদিম আহমেদ সুমন’ পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় গড়ে তোলে। বিশ্বাস অর্জনের জন্য তিনি ভিডিও কলে নিজের মা ও বোনের পরিচয় ব্যবহার করতেন।

এরপর মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হওয়ার পর তিনি আমেরিকায় যাওয়ার কথা বলে ভুক্তভোগী নারীর কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নেন। এক পর্যায়ে ভিডিও কলে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন।

ফলে, বিভিন্ন ব্যাংক ও বিকাশের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার আত্মসাৎ হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা।

ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করলে সিআইডি সাইবার পুলিশ সেন্টার তদন্ত শুরু করে। প্রযুক্তির মাধ্যমে সালাউদ্দিনের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ও সিমও আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন স্বীকার করেছেন যে, তিনি প্রায় ৮০–৮৫ জন নারীর সঙ্গে একই কৌশলে প্রতারণা করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার অভিযোগপত্রও রয়েছে।

সিআইডি জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনে তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!