1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবাসীদের ব্যালট সময়ে না পৌঁছালে গণনায় নেওয়া হবে না : ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রবাসীদের ব্যালট সময়ে না পৌঁছালে গণনায় নেওয়া হবে না : ইসি

প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দ্রুত কাজ করতে গিয়ে যথাযথ ট্রায়ালের সময় পাওয়া যায়নি। তবে আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে দূতাবাস ও মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় তিনি এ তথ্য জানান। সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও পাঠানোর প্রক্রিয়া ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার বলেন, ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না; সরাসরি রিটার্নিং অফিসারের কাছে যাবে। ডাক বিভাগ ঢাকায় খামগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। দেশে ভোট গণনার দিন কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা করা হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ প্রবাসীদের উদ্দেশে বলেন, সঠিক তথ্য ও সঠিক ঠিকানা দিয়ে নিবন্ধন করুন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ে ভোট দিয়ে পাঠাতে হবে। সময়মতো ব্যালট না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না। দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাচ্ছি। অনুরোধ, কমিউনিটিতে এ তথ্য জানিয়ে দিন। ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। অ্যাপটি ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় সাধারণত দীর্ঘ ট্রায়াল প্রয়োজন হয়। কিন্তু প্রবাসীদের প্রত্যাশা পূরণে আমরা দ্রুত কাজ করতে গিয়ে সেই সময় পাইনি। প্রথম চ্যালেঞ্জটা নতুনত্বের- এখানে টুকটাক সমস্যা থাকতে পারে। সবাইকে সহযোগিতা করতে হবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডিসেম্বরেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!