1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবাসীদের নিয়ে আস-সুন্নাহর ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রবাসীদের নিয়ে আস-সুন্নাহর ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’

প্রতিনিধি

প্রবাসীদের নিয়ে আস-সুন্নাহর ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’। এতে অংশগ্রহণ করেছেন দেশের ৫৪ জেলা থেকে বিশ্বের ৪৬টি দেশে কর্মরত সাড়ে চার শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেছেন।

পঞ্চগড়, কুড়িগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে কর্মশালাটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের মতে, প্রবাসীর এই আগ্রহ ও আন্তরিকতা পুরো আয়োজনকে নতুন প্রেরণা জুগিয়েছে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের বিভিন্ন বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা, তাদের করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সচেতনতা তৈরি করা। এতে অভিবাসন, কর্মসংস্থান, আর্থিক ব্যবস্থাপনা, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

এ ছাড়া প্রবাসীদের পরিবার পরিচালনা ও দূর থেকে সন্তান লালন-পালন বা রিমোট প্যারেন্টিং বিষয়ে একটি আলাদা পর্বে আলোচনা হয়, যেখানে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

দর্শকদের মতামত পর্বে ফেনী জেলার সৌদি আরবপ্রবাসী মনিরুজ্জামান আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার জন্য। এ সময় উপস্থিত প্রবাসীরা উচ্চস্বরে তার প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

কর্মশালা শেষে অনেক প্রবাসী জানান, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ ধরনের আয়োজন আগে কোথাও হয়েছে বলে তাদের জানা নেই। তারা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!