1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়াতে চায় ইতালি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

প্রথম ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়াতে চায় ইতালি

প্রতিনিধি

ক্রিকেটবিশ্বকে অবাক করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইতালি খেলে ফেললো তাদের প্রথম ম্যাচ। তবে বিশ্বকাপে নিজেদের অভিষেকটা রাঙাতে পারেনি ইউরোপের দেশটি। স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু হেরে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় ইতালি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ইতালির ভাইস ক্যাপ্টেন হ্যারি মেনাতি। সেখানে তিনি বলেন, ‘‘এখন হয়তো ড্রেসিং রুমে সবাই হতাশ হয়ে বসে আছে। তবে আমরা আমাদের সেরাটা দিতে চাই। আমাদের দক্ষতা কতটুকু, তা আমরা দেখাতে চাই। কয়েকদিনের মধ্যে আমরা আবারও মাঠে নামবো। আশা করছি, সেই ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো।’’

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় গুরুত্বর আহত হয়ে মাঠ ছাড়েন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন। শেষ পর্যন্ত ব্যাট করতেও নামেননি তিনি। এমনকি বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তাকে নিয়ে হ্যারি মেনাতি বলেন, ‘‘ম্যাডসেন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছে। সেই ঘটনা দেখে খুবই খারাপ লাগছে। আশা করছি, সে ঠিক আছে।’’

স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে ইতালি। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৩৪ রানে থামে ইতালির ইনিংস।

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ইতালি। এরপর ১৬ ফেব্রুয়ারি তারা মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে ইতালি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!