1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে ১৯২ রানের পরাজয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে ১৯২ রানের পরাজয়

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হারের পর আজ দ্বিতীয় টেস্টে ১৯২ রানের পরাজয়। এমন ভরাডুবির পর কাঠগড়ায় বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট। এ ছাড়া আলোচনায় শান্ত-দিপুদের ক্যাচ মিসের প্রসঙ্গও। প্রথম টেস্টে শূন্য রানে জীবন পেয়ে সেঞ্চুরি করেছিলেন কামিন্দু মেন্ডিস। টেস্ট সিরিজে একাধিক ক্যাচ মিস হয়েছে। সবমিলিয়ে বড় বড় সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। তবে এই ক্যাচ ছাড়ার ‘রোগের’ কোনো উত্তর অবশ্য নেই অধিনায়ক শান্তর কাছে। আজ বুধবার চট্টগ্রামে টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন যথেষ্ট অনুশীলনের কথা।

বাংলাদেশ অধিনায়কের ভাষ্যে, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব যে, সবাই যথেষ্ট প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসে প্রত্যেকটা ক্যাচও নেয়। কেন হয়েছে তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে বলব সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি!’ ‘এটা একটা কারণ হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তা বলতে চাই না কারণ বর্তমান সময়ে যেভাবে খেলা চলছে, আমাদের তার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে। যারা তিন ফরম্যাট খেলে তাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে।

যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো একটু বাড়তি প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। সামনে আমাদের যত খেলা আছে, এভাবেই আমাদের প্রস্তুতিটা নিতে হবে। কীভাবে ৩ ফরম্যাটে অ্যাডজাস্ট করে খেলতে পারি সে চিন্তা করে অনুশীলন, প্রস্তুতি নেওয়া উচিত।’-যোগ করেন শান্ত। আজ শেষ দিনে তাইজুল-হাসানদের নিয়ে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ। শান্ত বলেন বাজে ব্যাটিং নিয়ে দিতে চান না কোনো অজুহাত, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!