1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল

প্রতিনিধি

প্রথম ঘণ্টায় ২৪ আপিল নিষ্পত্তি, ৭ জনের বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ২৪টি এপিলের শুনানি হয়েছে। এরমধ্যে ১৫টি আপিল মঞ্জুর হয়েছে। ৭টি আপিল নামঞ্জুর হয়েছে নাম এবং দুটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানি শুরু হয়।

আপিল শুনানিতে দেখা গেছে, ২৯৮ খাগড়াছড়ি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজার নামে থাকা একটি ক্রেডিট কার্ডে ২২ হাজার ৭০০ টাকার বিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের ৯৭ হাজাট ৯৯১ টাকা ঋণ খেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে।

ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের এক শতাংশ সমর্থনকারীর কম হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। নাটোর-২ আসনে এনপিপি প্রার্থী জি এ এ মুবিন সরকারি চাকরিজীবী ছিলেন। তার চাকরি থেকে অব্যাহতির সময় তিন বছর না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানাকে ‘নট প্রেসড’ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা থাকায় যুক্তিতর্কের পর তার মনোনয়ন আপাতত অপেক্ষা মন রাখা হয়েছে এবং পাবনা-২ আসনে শুনানি স্থগিত থাকায় গণফোরাম প্রার্থী শেখ নাসির উদ্দিনের মনোনয়নপত্র অপেক্ষমান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!