1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল

প্রতিনিধি

প্রথম ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি, ৫ জনের বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় ১২টি এপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৬টি আপিল মঞ্জুর হয়েছে। পাঁচটি আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত রয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় ১০টা ৪৫ মিনিটে।

আপিল শুনানিতে দেখা গেছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মন্ডলের দ্বৈবচয়নের ভোটারদের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমানের এক শতাংশ ভোটারের কোটা পূর্ণ না হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে, পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ৩০ কোটি টাকা ঋণখেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমানের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় ভুয়া স্বাক্ষর থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ার বেগমের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় কোন স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এখনও পর্যন্ত শুনানিতে অনুপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!