1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও মুগ্ধতা ছড়ালেন ঋতুপর্ণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও মুগ্ধতা ছড়ালেন ঋতুপর্ণা

প্রতিনিধি

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে এক হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছেন। ম্যাচের ১৪ মিনিটে পুরো স্টেডিয়াম খানিকটা থ হয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ এক শটে মুগ্ধতা ছড়িয়েছেন।

এর আগে চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে ঋতুপর্ণা চাকমা বলের দখল নেন। দ্রুততার সঙ্গে চীনের বক্সের দিকে এগুতে থাকেন তিনি। চীনের গোলরক্ষকও খানিকটা আগুয়ান ছিলেন। ৩০ গজ দূর থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনের দিকে শূন্যে লাফিয়ে বল জালের ওপর দিয়ে ঠেলে দেন।

চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বোচ্চ নয়বারের শিরোপাও জিতেছে। বাংলাদেশ নারী ফুটবলে চীনের চেয়ে অভিজ্ঞতা, পারফরম্যান্স সবদিক থেকেই পিছিয়ে। এরপরও ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়েছে। উজবেকিস্তান উত্তর কোরিয়ার অর্ধে তেমন আক্রমণই করতে পারেনি। বাংলাদেশ অবশ্য চীনের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ করেছে।

চীন বাংলাদেশের জালে ২২ মিনিটে বল পাঠায়। পরবর্তীতে ভিএআরে সেই গোল বাতিল হয়ে যায়। এতে চীনের গোলের অপেক্ষা আরও বাড়ে। ম্যাচের ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করেন। এক মিনিট পরই চীন আরেকটি গোল পায়। এই গোলে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের দায় রয়েছে। ঠিকমতো কয়েক দফা ক্লিয়ার করতে পারেননি। পরবর্তীতে ঝাং রুইয়ের শট বাংলাদেশের দুই ডিফেন্ডার কোহাতি ও অধিনায়ক আফিদার পায়ে লেগে বল জালে জড়ায়। এই গোলটিও ভিএআরে পরীক্ষা করলে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়

গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমদিকে নার্ভাস ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভও করেছেন মিলি।

ভিএআরের জন্য অনেক সময় খেলা স্থগিত ছিল। তাই ৬ মিনিট ইনজুরি সময় দেন চতুর্থ রেফারি। প্রথমার্ধের শেষ মিনিট দশেক বাদে বাংলাদেশ ম্যাচে দারুণভাবেই লড়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!