1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল

প্রতিনিধি

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল
রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে প্রথমদিন ৪২ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। প্রথমদিন সবচেয়ে বেশি আবেদন ঢাকা অঞ্চল থেকে করলেও সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েনি।

সোমবার (০৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্যানুযায়ী, আপিলের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। আপিল চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে ইসি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, খুলনা অঞ্চলের ৩টি, বরিশাল অঞ্চলের ১টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, কুমিল্লা অঞ্চলে ৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলে কেউ আবেদন করেননি। তবে কুমিল্লায় ১ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন। ৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!