1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্রত্যাশা নেই, ভোট দিতে আসছি শখে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘প্রত্যাশা নেই, ভোট দিতে আসছি শখে’

প্রতিনিধি

– জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বিথী বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত ১২৪ নম্বর কেন্দ্র, অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট দিয়েছেন।

বিথী বলেন, “এইবার প্রথম ভোট দিলাম। আপাতত কোনো দাবি-দাওয়া নেই। যারা যা দিতে পারে, তাই দিক। আমি শুধু ভোটের অভিজ্ঞতা নিতে এসেছি। শখের জন্য ভোট দিতে আসছি।”

সেই কেন্দ্রে ভোট প্রদানকারী সুমা দাস বলেন, “ভোটের পরিস্থিতি খুব ভালো। তবে নির্বাচিত প্রতিনিধির কাছে দাবী থাকবে—এলাকার প্রধান সমস্যা হলো গ্যাস সরবরাহ। এটি যেনো সমাধান হয় এবং আমাদের দিকে নজর রাখা হয়।”

ভোটের পরিস্থিতি

কেন্দ্রে মোট ভোটার ৩৪৩২ জন। দুপুর ১২টা পর্যন্ত ৫৬১ ভোট পড়েছে, যা ১৬.৩৫%। কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা এস এম এহতেশামুল আনাম জানান, পুরুষ ভোটার ১৭৯৭ জন এবং মহিলা ভোটার ১৬৩৫ জন। ভোট দেওয়া হয়েছে পুরুষ ৩১৮ জন ও মহিলা ২৪৩ জন

প্রার্থীরা

ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • বিএনপি মনোনীত হামিদুর রহমান (ধানের শীষ)

  • জামায়াত জোটের মো. এনায়েত উল্লা

  • স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল)

  • জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল)

  • বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি)

  • ইসলামী আন্দোলনের মো. আব্দুর রহমান (হাতপাখা)

  • বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ)

  • বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শহিদুল ইসলাম (কাঁঠাল)

  • বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি)

  • জাতীয় সমাজতান্ত্রিক দলের শাহানা সেলিম (তারা)

  • বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত (কাঁচি)

এই কেন্দ্র লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি (আংশিক) থানার এলাকা নিয়ে গঠিত। ঢাকা-৭ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৮৮৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!