1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতীক পেয়েই শোডাউন, কুমিল্লায় হাতপাখার প্রার্থীকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

প্রতীক পেয়েই শোডাউন, কুমিল্লায় হাতপাখার প্রার্থীকে জরিমানা

প্রতিনিধি

প্রতীক পেয়েই শোডাউন, কুমিল্লায় হাতপাখার প্রার্থীকে জরিমানা
কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌর বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে শোডাউনটি।

এতে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণার কথা থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী বুধবার বিকেলেই চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল একটি শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালান।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে হাতপাখার প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন। আসনটিতে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের সোলাইমান খানের সম্মানার্থে মনোনয়ন প্রত্যাহার করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!