1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, কারখানা মালিককে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, কারখানা মালিককে জরিমানা

প্রতিনিধি

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ি উৎপাদন এবং ওজনে কম দেওয়ার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার কাজীরবাগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজীরবাগ এলাকায় দুই তারা চিড়া-মুড়ির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার করছিল। ৪০ কে‌জি মু‌ড়ির বস্তায় ওজনের পর প্রতি কেজিতে ১৫০-২৫০ গ্রাম পর্যন্ত ওজনে কম দেওয়া হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম বলেন, ইফতারে বহুল ব্যবহৃত চিড়া, মুড়ির মিল কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ছাইযুক্ত ময়লার স্তুপে মুড়ি উৎপাদন করছিল। এছাড়া প্রতি বস্তা মুড়িতে ওজনে কম দেওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!