1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছে ইউক্রেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছে ইউক্রেন

প্রতিনিধি

দুর্নীতি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান দেশটির প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। রাশিয়ার প্রত্যাশিত হামলার আগেই এ পদে রদবদল করা হচ্ছে। রোববার একজন সিনিয়র আইনপ্রণেতা এ কথা জানান। খবর এএফপি’র।
আইনপ্রণেতা ডেভিড আরাকহামিয়া বলেন, ৩৭ বছর বয়সী সামরিক গোয়েন্দা প্রধান ‘কিরিলো বুদানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হবেন। যুদ্ধকালীন সময়ে এটি অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত।’
এ আইনপ্রণেতা পরিকল্পিত রদবদলের জন্য কোন সুনির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ না করে বলেন, ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ (৫৬) কৌশলগত শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের প্রধান আরাকহামিয়া আরো বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি নীতি নির্দেশ করে দেয়।’
তিনি বলেন, ‘সময় ও পরিস্থিতি অনুসারে কার্যক্রম জোরাল করতে হবে। দল পুনর্গঠন করতে হবে। এখন সে কাজ চলছে। ভবিষ্যতেও হবে। শত্রুরা সামনে আগানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের সুরক্ষিত রাখার প্রস্তুতি নিচ্ছি।’
রেজনিকভকে ২০২১ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে তিনি পশ্চিমা অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছেন।
তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারি রয়েছে।
বর্তমান বাজার দরের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দামে খাদ্র চুক্তি করায় উপ-প্রতিরক্ষামন্ত্রীকে জানুয়ারি মাসের শেষের দিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
রোববার সকালে সাংবাদিকদের সাথে আলোচনার সময় রেজনিকভ মন্ত্রণালয়ে থাকছেন কিনা, তা স্পষ্ট করেননি। তিনি বলেন, এক্ষেত্রে কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভাগ্য নির্ধারণ করতে পারেন। নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!