1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম তন্ময় (১০)। এর আগে, শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এই নিয়ে প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জ্জন দিতে পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় আসেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন লোক ছিলেন। অন্যরা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!