1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেওয়াজ মাহমুদ খৈয়াম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেওয়াজ মাহমুদ খৈয়াম

প্রতিনিধি

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

বিএনপি ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্ভাব্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাজবাড়ী-১(সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পান।

জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ইতোপূর্বে ৩ বার বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। দলীয়ভাবে নির্বাচন বয়কট করার কারণে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ২০১৪ সালে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের আগে তিনি ওয়ার্কার্স পার্টি থেকে ৩ মেয়াদে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন। তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও পরবর্তীতে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল তার ব্যাপক জনপ্রিয়তা ও রাজবাড়ীর উন্নয়নের রূপকার হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাবা মৃত ডা. এ কে এম ওয়াহিদ ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। মা মৃত রাজিয়া বেগম ছিলেন গৃহিণী। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মরা ৪ ভাই ও বোন। তিনি ভাইবোনের মধ্যে ৬ নম্বর। ব্যক্তিজীবনে তিন সন্তানের জনক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!