1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সেই ভূমি অফিসের তিনজন বদলি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সেই ভূমি অফিসের তিনজন বদলি

প্রতিনিধি

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিক পরিদর্শনে অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত না পাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিনজনকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারীসহ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতী।

জানা গেছে, সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিনকে রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুককে খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কোনো কর্মকর্তা না থাকায় সেবা নিতে এসে অনেক সেবাগ্রহীতা ফিরে যাচ্ছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবাগ্রহীতা অফিসে অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় অফিসে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল সেখানে অবস্থান করছিলেন। তিনি নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

অফিসে আসা সেবাগ্রহীতা জাহিদুল হক বলেন, ভূমি সংক্রান্ত একটি কাজের জন্য সকালে অফিসে এসেছি। কিন্তু এসে দেখি কোনো কর্মকর্তা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমাদের মতো অনেক সেবাগ্রহীতা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

উল্লেখ্য, বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখতে পান। এরপরই বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!